ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীর পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে জীবন দিলেন ব্যবসায়ী চীন থেকে দেশে ফেরার পথেই তাইওয়ানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয় কোচ স্ক্যালোনির কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একইঃ ফজলুর রহমান ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে: ফজলুর রহমান আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন কারিনা: আসিফ মাহমুদ

সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

এবার ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সরাসরি নাকচ করে কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানের নৌবাহিনী নেই, তবে তারা যেন সাহস করে পারস্য উপসাগরে তাদের জাহাজ পাঠায়।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জেনারেল নাইনি গত সোমবার এক বিবৃতিতে বলেন, ‘হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসন বা উস্কানি দেওয়া হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ট্রাম্প কি বলেননি যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠিয়ে দেখান।

বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান কতবার হামলা চালিয়েছে, তার একটি পরিসংখ্যানও তুলে ধরেন আইআরজিসির এই মুখপাত্র। তার দেওয়া তথ্যমতে, এ পর্যন্তআমেরিকান ও জায়নিস্টলক্ষ্যবস্তুকে লক্ষ্য করে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এবং প্রায় সাড়ে ৩ হাজারটি ড্রোন ব্যবহার করা হয়েছে এই যুদ্ধকালীন সময়ে।

জেনারেল নাইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো ব্যবহার করেনি। যতক্ষণ পর্যন্ত ইরানের লক্ষ্য পূরণ না হবে এবং শত্রুপক্ষকে পুরোপুরি দমানো না যাবে, ততক্ষণ এই হামলা অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে জীবন দিলেন ব্যবসায়ী

সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি

আপডেট সময় ১০:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬