ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু ধাপে ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, প্রথম ধাপেই চমক আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে: নৌবাহিনীর কমান্ডার অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ টানা দুদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ

ইরান যুদ্ধের জেরে জরুরি তেলের মজুত ছাড়তে শুরু করেছে জাপান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এবার ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে জরুরি তেলের মজুত থেকে সরবরাহ ছাড়তে শুরু করেছে জাপান। ইরানের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় টোকিও। সোমবার (১৬ মার্চ) জাপান সরকারের সরকারি গেজেটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সরবরাহ সংকটের আশঙ্কায় একতরফাভাবে ৮ কোটি ব্যারেল তেল মজুত থেকে ছাড়ার পরিকল্পনার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সদস্য দেশগুলোর সমন্বয়ে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনা ঘোষণা করে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি।

তবে প্যারিসভিত্তিক সংস্থাটির এই ঘোষণার পরও বাজারে অস্থিরতা কমেনি। গত সপ্তাহজুড়ে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বারবার ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় একপঞ্চমাংশ যে জলপথ দিয়ে পরিবহন হয়, সেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় বাজারে অনিশ্চয়তা বাড়ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অন্যান্য দেশকে হরমুজ প্রণালি খুলে দিতে সহযোগিতা করার আহ্বান জানালেও জাপান জানিয়েছে, তারা সেখানে যুদ্ধজাহাজ মোতায়েনের কোনো পরিকল্পনা করছে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

ইরান যুদ্ধের জেরে জরুরি তেলের মজুত ছাড়তে শুরু করেছে জাপান

আপডেট সময় ০২:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬