ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

‘আ. লীগের পরিণতির দায় এককভাবে শেখ হাসিনার, রাজনীতিতে ফেরার সুযোগ নেই’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৯৪২ বার পড়া হয়েছে

বর্তমান নেতৃত্ব কিংবা আগের বয়ানে দেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো সুযোগ নেই। যদি চরিত্র বদলে আসে, সেক্ষেত্রে সময়ই বলে দেবে দলটির ভবিষ্যৎ কী হবে! বলছেন, রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ২০২৪- এ এসে দলটির এমন পরিণতির জন্য তিনি একক দায় দেন শেখ হাসিনাকে। বলেন, ’৭২ পরবর্তী আওয়ামী লীগের অবস্থা থেকে শিক্ষা নেয়নি দলটি।

তুমুল এক গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এই সময় রাজনীতির আলোচনায় নানাভাবে আসে দলটির নাম। গেল ১৫ বছরের সীমাহীন দুর্নীতি জুলাই-আগস্টসহ বিগত আমলে মানুষকে হত্যার দায় নূন্যতম অনুশোচনা না করা দলটির বিচারের দাবি জোরালো হতে থাকে এই মাসে। অতঃপর নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সব ধরণের কার্যক্রম।

এমন বাস্তবতায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? জানতে চাওয়া হয় রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের কাছে। তার মতে, বর্তমান পরিচয় নেতৃত্বের চেহারায় এই দলকে গ্রহণ করবে না মানুষ।

রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, যেভাবে সারাদেশজুড়ে শেখ মুজিবের মূর্তি ভেঙেছে, অনেক প্রতিষ্ঠানের অনেক জায়গার নাম বদলে ফেলেছিল সেগুলো আবার নতুন করে বদলে ফেলেছে। ৩২ নম্বরের বাড়ির ফাউন্ডেশন তুলে নিয়ে গেছে। এগুলো একটা তীব্র জেদের পরিচায়ক। আওয়ামী লীগের ভবিষ্যত তাদের ওপরই নির্ভর করে। কি কাজ তারা করবে তার ওপরে। শুধু শেখ হাসিনা আমল নয়, ’৭২ পরবর্তী ঘটনা থেকে শিক্ষা না নেয়ায় এই পরিণতি হয়েছে দলটির।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন, পরে বাকশাল গঠন করে রাষ্ট্রপতি হন। প্রকৃতপক্ষে তো তার সমর্থক বলতে ছিল না। দলটা বড় ছিল তার অনেক কর্মী ছিল, কর্মীদের মধ্যে আওয়ামী লীগে থাকলেও অন্তর্বিরোধ ছিল। খন্দকার মুশতাক তো আওয়ামী লীগেরই নেতা। সেই সময়ের অবস্থার সঙ্গে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বা পালিয়ে যাওয়ার মিল আছে। ইতিহাস থেকে শিক্ষা নেয়া দরকার। এটা আমরা বলি বটে। আগে রাজনীতিবিদরা বলতেন এখন বলেন না।

তিনি বলেন, দল মত কিংবা পথ ভিন্ন হতে পারে, দেশের স্বার্থে সবাইকে একপথে না রাখায় আওয়ামী লীগের করুণ পরিণতি। আগামীর রাজনৈতিক দলকে অতীত থেকে শিক্ষা নেয়ার তাগিদ এই রাষ্ট্রচিন্তাবিদের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ

‘আ. লীগের পরিণতির দায় এককভাবে শেখ হাসিনার, রাজনীতিতে ফেরার সুযোগ নেই’

আপডেট সময় ১১:১৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫