ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায় শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন

পাকিস্তানকে ঠিক করতে হবে তারা ইতিহাসে থাকবে নাকি ভূগোলে: ভারতের সেনাপ্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া অব্যাহত রাখলে দেশটিকে “ভূগোলের অংশ হয়ে থাকবে, নাকি ইতিহাসে পরিণত হবে”— সেই সিদ্ধান্ত নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টার-এ আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ সেশনে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যেতে থাকে, তাহলে এর পরিণতি নিয়ে ইসলামাবাদকেই সিদ্ধান্ত নিতে হবে।

ভারতীয় সেনাপ্রধানের এ বক্তব্য এসেছে ‘অপারেশন সিঁদুর’-এর প্রথম বার্ষিকী পালনের কয়েকদিন পর। গত বছরের ৭ মে ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে কথিত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান চালায়। নয়াদিল্লির দাবি ছিল, কাশ্মীরের পেহেলগামে সংঘটিত ভয়াবহ হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে।

এরপর পাকিস্তানও পাল্টা সামরিক অভিযান শুরু করলে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী সংঘাতের পর গত বছরের ১০ মে উভয় দেশ সমঝোতায় পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, ভারতের সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ও ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

পাকিস্তানকে ঠিক করতে হবে তারা ইতিহাসে থাকবে নাকি ভূগোলে: ভারতের সেনাপ্রধান

আপডেট সময় ০৪:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬