ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা: ৯ জুলাই চিরবিদায় খামেনির সংঘর্ষের পর স্লিপার বাসে আগুন, মুহূর্তেই ঝরল ৭ জনের প্রাণ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে: প্রেসিডেন্ট মারিয়া নেভেস যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল! ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না, প্রয়োজনে আবারও হামলা: নেতানিয়াহু হরমুজ প্রণালি ইরানের জন্য ‘সৃষ্টিকর্তা প্রদত্ত উপহার’: গালিবাফ

ইরান-ইসরাইল উত্তেজনা: ইরানি হামলা প্রতিহত করতে সহায়তা চেয়েছে ইসরাইল, পশ্চিমে রওনা দিয়েছে মার্কিন রণতরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সম্প্রতি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে ইসরাইলের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, তেহরানের শক্তিকে খাটো করে দেখার ফল এবার স্পষ্টভাবে সামনে এসেছে। কারণ, ইসরাইল এসব আক্রমণ প্রতিহত করতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সম্প্রচার কর্তৃপক্ষ (কেএএন)। খবর টিআরটি ওয়ার্ল্ড ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

কেএএন-এর তথ্যমতে, ইসরাইল আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছে সহায়তার অনুরোধ জানিয়েছে। যুক্তরাজ্য ইতোমধ্যে এই অনুরোধে সাড়া দিয়ে সহায়তা দেওয়া শুরু করেছে। তবে ফ্রান্স এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে।
ইসরাইলি এক কর্মকর্তার মতে, এর আগে ইরানের ‘ট্রু প্রমিজ ১’ ও ‘ট্রু প্রমিজ ২’ অভিযানের সময়ও যুক্তরাজ্য ইসরাইলের পক্ষে হস্তক্ষেপ করেছিল। ওই সময় একটি আন্তর্জাতিক জোট গঠন করে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছিল।

এদিকে ইসরাইল-ইরান সংঘাতের মধ্যেই নতুন করে কৌশলগত গতিপথ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (১৬ জুন) সকালে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিৎজ’ দক্ষিণ চীন সাগর থেকে পশ্চিমে অগ্রসর হয়েছে। মেরিন ট্র্যাফিক ওয়েবসাইট ও রয়টার্সের তথ্য অনুসারে, জাহাজটি আগে থেকে নির্ধারিত ভিয়েতনামের দানাং শহরে ২০ জুনের আনুষ্ঠানিক সফর বাতিল করে এখন মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে।

রয়টার্সকে দেওয়া এক কূটনৈতিক সূত্রের মতে, হ্যানয়ের মার্কিন দূতাবাস সফর বাতিলের কারণ হিসেবে “জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তা” দেখিয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ওয়েবসাইটে বলা হয়েছে, ইউএসএস নিমিৎজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়মিত মোতায়েনের অংশ হিসেবে সম্প্রতি সমুদ্র নিরাপত্তা মিশনে অংশ নিয়েছে।

বর্তমানে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা একে অপরকে ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির নতুন ভারসাম্য তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সহায়তা চাওয়ার ঘটনা থেকে বোঝা যাচ্ছে, পরিস্থিতি যে কোনো সময় আরও গুরুতর রূপ নিতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা: ৯ জুলাই চিরবিদায় খামেনির

ইরান-ইসরাইল উত্তেজনা: ইরানি হামলা প্রতিহত করতে সহায়তা চেয়েছে ইসরাইল, পশ্চিমে রওনা দিয়েছে মার্কিন রণতরী

আপডেট সময় ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫