ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রাজশাহীতে সারের দামে নৈরাজ্য: জিম্মি লাখো কৃষক, ভরা মৌসুমে সক্রিয় সার সিন্ডিকেট রিং অব ফায়ার থেকে হিমালয় বেল্ট- কেন এই অঞ্চলগুলো এত ভূমিকম্পপ্রবণ? বাকশাল নামে গরু জবাই করে ‘জুলাই জিয়াফত’ উদযাপন করলেন রাকসু জিএস আধুনিক যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামে প্রতিদিন ১,০০০ টন বর্জ্য থেকে যাচ্ছে সংগ্রহের বাইরে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের ‘রসিকতা’ মমতার তৃণমূল থেকে বের হয়ে যাওয়ার কারণ জানালেন রচনা বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ৪ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষায় ফি থাকবে না: প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

দেশের মেয়েদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার পাশাপাশি মেধাবীদের জন্য চালু হবে বিশেষ বৃত্তিও।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে উচ্চশিক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুরও ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় মেয়েদের শিক্ষাকে বিনামূল্যে করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, বর্তমান সরকার সেটিকে আরও এক ধাপ এগিয়ে নিতে চায়।

শুধু উচ্চশিক্ষাই নয়, পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, মানবিক মূল্যবোধে গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। কারণ, মানবিক মানুষই গড়ে তুলবে একটি মানবিক বাংলাদেশ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত সেরা শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষে শিশুদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানো, বিদ্যালয় পরিচ্ছন্ন রাখা এবং একে অপরকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি এ সময় ‘গ্রিন স্কুল’ বা সবুজ বিদ্যালয় কর্মসূচিরও উদ্বোধন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষায় ফি থাকবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬