ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

আ.লীগের কার্যালয়ে ডিজে পার্টিতে বাজল ‘জিতবে এবার নৌকা’, হামলায় আহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৮৩৩ বার পড়া হয়েছে

এবার চাঁদপুর শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় শিক্ষার্থীদের ডিজে পার্টি চলাকালে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান বাজানোয় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আল আমিন সায়েম জানান, ১৫ আগস্ট সন্ধ্যা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জেলা ছাত্রদলের কয়েকজন মিলে ওই অফিসে ডিজে পার্টির আয়োজন করেন।

রাত ১১টার দিকে ইউনিয়ন যুবদলের কয়েকজন গিয়ে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান পরিবেশন করাকে নিয়ে বির্তকে জড়ায়। এরপর তাদের হামলায় কয়েকজন আহত হন। এ সময় ডিজে পার্টির সরঞ্জাম ভাঙচুর করা হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গান-বাজনার আয়োজন করেন। গান চালানো নিয়ে বির্তকের সৃষ্টি হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

আ.লীগের কার্যালয়ে ডিজে পার্টিতে বাজল ‘জিতবে এবার নৌকা’, হামলায় আহত ৩

আপডেট সময় ০৩:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫