ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময়ের ছবিযুক্ত প্ল্যাকার্ড, আটক ৬

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে বিতর্কিত ইসকন নেতা ‘চিন্ময় কৃষ্ণ’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টার সময় ছয় যুবককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আন্দরকিল্লা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রায় কয়েকজন চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশ করতে চায়। আয়োজকরা বিষয়টি চিহ্নিত করে পুলিশকে জানায়।

পরে সাতজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত বলা যাবে। শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদীঘি, কোতোয়ালি, নিউমার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন ও চেরাগি মোড় প্রদক্ষিণ করে আন্দরকিল্লার জে এম সেন হলে গিয়ে শেষ হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময়ের ছবিযুক্ত প্ল্যাকার্ড, আটক ৬

আপডেট সময় ০৫:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫