ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

শিবির ধর্ষণ-চাঁদাবাজি করে না: ছাত্রশিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শিবিরের ছেলেরা ধর্ষণ ও চাঁদাবাজির মতো অপরাধ করে না। শনিবার (১৬ আগস্ট) উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজন করা হয়।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা সম্ভব। রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “তুমি কোন পরিবারে বা কোন বংশে জন্মগ্রহণ করেছ, তা বড় বিষয় নয়। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। এভাবেই তোমার স্বপ্ন পূরণ করতে হবে, তাহলেই তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।”

‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর চেয়ারম্যান এবং কুড়িগ্রাম-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী। এছাড়াও জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রায় চার হাজার কৃতি শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

শিবির ধর্ষণ-চাঁদাবাজি করে না: ছাত্রশিবির সভাপতি

আপডেট সময় ০৫:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫