ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

কিমের সঙ্গে পুরোনো ছবি প্রকাশ করে ট্রাম্প বললেন, ‘আমাদের সম্পর্ক দারুণ’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে নতুন করে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় কিমের সঙ্গে তোলা একটি পুরোনো ছবিও প্রকাশ করেছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রকাশিত ছবিটিতে তাঁর ও কিমের মুখভঙ্গিতে বন্ধুত্বের ছাপ না থাকলেও তাঁদের এমন আরও অনেক ছবি রয়েছে, যেখানে দুজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়। কিম জং উনের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও ‘দারুণ’ বলেও দাবি করেন ট্রাম্প।

কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য সামনে এলো। একই সময়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আসন্ন যৌথ সামরিক মহড়া নিয়েও আপত্তি জানিয়েছে পিয়ংইয়ং।

‘উলচি ফ্রিডম শিল্ড’ নামে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ১৭ আগস্ট শুরু হয়ে ২৭ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। মহড়ায় ড্রোন হামলা প্রতিরোধ, জিপিএস ব্যবস্থায় বিঘ্ন মোকাবিলা এবং সাইবার হামলা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে দেখে আসছে। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা ধীরে ধীরে একটি ‘পারমাণবিক জোটে’ রূপ নিচ্ছে।

শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নতুন ধরনের সামরিক হুমকি মোকাবিলায় নিজেদের প্রতিরোধ সক্ষমতা আরও বাড়াবে পিয়ংইয়ং। তাঁর দাবি, এবারের মহড়া আগের কয়েক বছরের তুলনায় ভিন্ন এবং এতে আধুনিক যুদ্ধের নতুন কৌশল ও সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর মধ্যেই গত ১২ আগস্ট উত্তর কোরিয়া সন্দেহভাজন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে জানা গেছে।

ফলে একদিকে কিম জং উনের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিচ্ছেন ট্রাম্প, অন্যদিকে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনাও বাড়ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের পুরোনো ছবি প্রকাশ ও কিমের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

কিমের সঙ্গে পুরোনো ছবি প্রকাশ করে ট্রাম্প বললেন, ‘আমাদের সম্পর্ক দারুণ’

আপডেট সময় ০৬:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬