ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী ট্রাম্পকে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার অনুরোধ নেতানিয়াহুর আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা লুক্সেমবার্গের 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে দেয়া হবে এই ঘোষণা। দেশটির পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানায় রাজনীতি বিষয়ক সংবাদমাধ্যম পলিটিকো। এতে বলা হয়, চলতি মাসের শেষ দিকেই আসবে এ সংক্রান্ত সিদ্ধান্ত।

এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয় ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। গত জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা করেছিলেন, ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়। একই মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও এই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

স্টারমার বলেছিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যদি ইসরায়েল সরকার গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে, যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং দীর্ঘমেয়াদী শান্তির প্রতিশ্রুতিবদ্ধ হতে ব্যর্থ হয়। পরে একে একে অন্যান্য দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার ইঙ্গিত দেয়।

অপরদিকে, গত ১৬ আগস্ট রাতে ইসরায়েল গাজা শহর দখলের লক্ষ্যে পূর্ণমাত্রায় স্থল অভিযান শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযানকে পূর্ণ সমর্থন করেছিল। যদিও তা দ্রুত সম্পন্ন করতে তাগাদা দিয়েছিল তাদের ভ্রাতৃপ্রতিম দেশটিকে। উল্লেখ্য, বর্তমানে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যা পুরো বিশ্বের ৭৫ শতাংশ। যদিও এত এত সমর্থন থামাতে পারছে না গাজার গণহত্যা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা লুক্সেমবার্গের 

আপডেট সময় ১১:৪১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫