ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত ছাত্রের মাকে কুপ্রস্তা, জামায়াত নেতা সাময়িক বহিষ্কার সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে: মির্জা ফখরুল প্রকাশ্যে নদী থেকে মাটি লুট করছেন বিএনপি নেতা মাহফুজ

এবার ফিলিস্তিন ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো ইউরোপের শীর্ষ ধনী দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ইউরোপের শীর্ষ ধনী দেশ লুক্সেমবার্গ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জ্যাভিয়ার বেটেল পার্লামেন্টারি কমিশনকে এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জ্যাভিয়ার বেটেল জানিয়েছেন, তিনি পার্লামেন্টে একটি বিল প্রস্তাব করবেন, যাতে প্রয়োজনে দেশটি অতিরিক্ত পদক্ষেপ—যেমন নিষেধাজ্ঞা আরোপ—করতে পারে। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে একটি বৈঠকের আয়োজন করবে।

অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম এবং যুক্তরাজ্যও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানিয়েছে, যদিও তারা কিছু শর্ত আরোপ করেছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত, জাতিসংঘের প্রায় ৭৫ শতাংশ সদস্য রাষ্ট্র, মোট ১৪৭টি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

লুক্সেমবার্গ বিশ্বের অন্যতম উচ্চ মাথাপিছু জিডিপি সম্পন্ন দেশ। মাত্র ৬ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা থাকা সত্ত্বেও দেশটির শক্তিশালী অর্থনীতি, ইউরোপের একটি বড় ব্যাংকিং ও আর্থিক কেন্দ্র হওয়া এবং কর-বান্ধব নীতি বিদেশি পুঁজি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ

এবার ফিলিস্তিন ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো ইউরোপের শীর্ষ ধনী দেশ

আপডেট সময় ০৮:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫