প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ঘেরাও কর্মসূচি আজকের মতো স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে দাবি আদায়ে তারা দুটি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে আমরণ অনশন কর্মসূচি শুরু হবে। পাশাপাশি রবিবার (১৯ অক্টোবর) থেকে এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষক নেতারা এ ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার (চৌধুরী রফিকুল আববার) আলোচনার নামে ‘আইওয়াশ’ করেছেন।

আন্দোলনকারীদের তিন দাবি হলো—

  • তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
  • আগামী বাজেট নয়, এ মাস থেকেই কার্যকর করতে হবে।
  • বিকেল ৫টার মধ্যে সিদ্ধান্ত না এলে “মার্চ টু যমুনা” কর্মসূচি পালন করা হবে।

অন্যদিকে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়ার দাবি তুললেও সরকার সামর্থ্য অনুসারে ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া দেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়কে।

টানা পঞ্চম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। তাদের দাবি—
২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা।