ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ভোটের জন্য বলছে ‘হরি হরি হরি বোল, দাঁড়িপাল্লা টেনে তোল: হারুনুর রশিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ভোটের জন্য বলছে হরি হরি হরি বোল, দাঁড়িপাল্লা টেনে তোল। গতকাল শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ এ কথা বলেন তিনি।

হারুনুর রশিদ আরও বলেন, আমি একটাও মিথ্যা কথা বলছি না এগুলো সব ইউটিউবে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। আজকে তারা বলছে ইসলামিক দলকে ভোট দেওয়া নাকি ইবাদতের অংশ, কোথায় দলিল। দলিল পেশ করবেন নাতো ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের বিসমিল্লাহ সংযোজন করেছেন। আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এর চাইতে আর কী চান?। ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে হানাহানি শুরু করেছেন। তিনি পূজামণ্ডপে গিয়ে জামায়াত নেতাদের কর্মকাণ্ডেরও সমালোচনা করে ইসলামী বক্তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা পদ্মার পানির ন্যায্য হিস্যা চাই। পদ্মার পানি আমাদের অধিকার, এটা দয়া নয়। আন্তর্জাতিক নদী থেকে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে আমরা বন্যায় সময় ডুবছি আর খারার সময় মরছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত ভোটের জন্য বলছে ‘হরি হরি হরি বোল, দাঁড়িপাল্লা টেনে তোল: হারুনুর রশিদ

আপডেট সময় ১১:১৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫