ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ স্বামীর সঙ্গে ঝগড়ার পর গলায় ফাঁস, প্রাণ গেল নারী ইউপি সদস্যের জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী মা-র সঙ্গে ছেলে ইসলামী আন্দোলনের নেতার অমানবিক আচরণ সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্সে আগুন দিলো দুর্বৃত্তরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

এবার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।

এদিকে হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত হাসপাতালের মূল ফটকের সামনে এসে থামে। এ সময় একজন হাতে দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরেকজন তার সঙ্গে যোগ দেয়।

এরপর পরিকল্পিতভাবে পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সটিতে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় তারা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আগুন জ্বলে ওঠার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার সময় নৈশ পাহারায় থাকা হাসপাতালের স্টাফরা প্রথমে ধোয়া দেখে বিষয়টি টের পান। পরে দ্রুত বিষয়টি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের জানান।

এ বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান। তিনি বলেন, রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আমাদের স্টাফরা ধোয়া দেখে বিষয়টি বুঝতে পারে। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা হয়নি, তবে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ, পরিকল্পনা এবং পেছনে কারা জড়িত থাকতে পারে এসব বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্সে আগুন দিলো দুর্বৃত্তরা

আপডেট সময় ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫