ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজে জাহাজ চলাচল তলানিতে, এক দিনে পার হলো মাত্র ৪টি রাষ্ট্রপতিকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জোরদার হচ্ছে নিরাপত্তা ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: প্রতিমন্ত্রী ট্রাম্প-হেগসেথ যুদ্ধাপরাধী: মার্কিন কংগ্রেস সদস্য অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ

সংসদে তোমার মতো এমপি দরকার, অপেক্ষায় রইলাম: হাদীকে শিক্ষিকা মোনামি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি। তরুণ এই নেতার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ঢাবির শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) রোববার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “তোমাকে বাংলাদেশের দরকার।”

এদিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে শিক্ষিকা মোনামি জানান, জীবনে কখনো ভাবেননি কোনো রাজনৈতিক নেতাকে ভোট দিতে না পারার জন্য আফসোস হবে। তিনি লেখেন, “ছোট ভাই ওসমান হাদিকে ভোট দিতে ভোটকেন্দ্র পরিবর্তনের ভাবনাও মাথায় এসেছিল। কিন্তু অসুস্থতার কারণে সময়মতো করা হয়নি। তাই এবারের নির্বাচনে তাকে ভোট দিতে পারছি না।”

হাদিকে উদ্দেশ করে তিনি আরও লিখেছেন, “পরের নির্বাচনে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর নির্বাচন হয়, তবে আমার ভোটকেন্দ্র হবে ঢাকা–৮। আপাতত এবারের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল। বাংলাদেশের তোমাকে খুব দরকার।”

হাদির সঙ্গে তোলা ছবি পোস্ট করে তিনি উল্লেখ করেন, “তুমি সততা ও দৃঢ়তার পরিচয় দিয়ে নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতিনিধিত্ব করছো। তোমার কথা স্পষ্ট, লক্ষ্য নির্দিষ্ট। বাংলাদেশের সংসদে তোমার মতো এমপি দরকার। অপেক্ষায় রইলাম!” গত সেপ্টেম্বরে ঢাকা–৮ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন ওসমান হাদি। ১৯ সেপ্টেম্বর থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর মিলে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনটিতেই তিনি ভোটযুদ্ধে নামছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে জাহাজ চলাচল তলানিতে, এক দিনে পার হলো মাত্র ৪টি

সংসদে তোমার মতো এমপি দরকার, অপেক্ষায় রইলাম: হাদীকে শিক্ষিকা মোনামি

আপডেট সময় ০১:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫