ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা নেইমারের মন খারাপ, নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি দিলেন বড় বার্তা আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী? বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ আমন্ত্রণ জানান মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌড়, বাসচাপায় প্রাণ গেল শিশু জান্নাতের

বিয়ে হওয়ার জন্য ১৭ দিনের শিশুকে হত্যা করলেন ৪ খালা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১২২৬ বার পড়া হয়েছে

এবার ভারতের রাজস্থানের যোধপুরে একটি শোকাবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে চার খালা ১৭ দিনের নাবালক শিশুকে নরবলি হিসেবে হত্যা করেছেন। চার বোনের বিয়ে দীর্ঘদিন ধরেই হয়নি এবং তারা বিশ্বাস করতেন, নরবলি দিলে তাদের বিয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে। সেই কুসংস্কারকে সামনে রেখে তারা নিরীহ শিশুটিকে পা দিয়ে পিষে হত্যা করেন।

স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন এবং কিছু মন্ত্রপাঠ করছেন, অন্য নারীরাও মন্ত্রপাঠে অংশ নিচ্ছেন। পুলিশ ধারণা করছে, তারা লোক দেবতা ভৈরবের উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করছিলেন।

শিশুর বাবা জানান, হত্যাকারীরা তার শ্যালিকা এবং তারা দীর্ঘদিন ধরে বিয়ে করতে চেয়েছিলেন। বাবার দাবি, ‘তারা মনে করেছিল আমার ছেলেকে হত্যা করলে তাদের বিয়ের বিষয়ে আশু সুফল আসবে।’ তিনি সংশ্লিষ্টদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় পুলিশ এ ঘটনাকে ‘ধর্মীয় বিশ্বাসে বলিদান’ বা রিচুয়ালিস্টিক মার্ডার হিসেবে চিহ্নিত করেছে। ইতোমধ্যে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।এই হৃদয়বিদারক ঘটনায় সমাজে কুসংস্কার ও ধর্মীয় অন্ধবিশ্বাসের বিরুদ্ধে জাগ্রত হওয়ার প্রয়োজনীয়তার কথা সামনে এসেছে। সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা

বিয়ে হওয়ার জন্য ১৭ দিনের শিশুকে হত্যা করলেন ৪ খালা

আপডেট সময় ০৫:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫