ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ প্রশিক্ষণ ছাড়া কেউ শিক্ষক হতে পারবেন না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকার মনে করে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী  কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ ১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?: বিজয়কে গভর্নরের প্রশ্ন এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী

গণসংযোগকালে কৃষকের ধান কেটে দিলেন বিএনপি প্রার্থী রওনক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

এবার গণসংযোগের সময় কৃষকের ধান কেটে দিয়েছেন যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ। এসময় বিলের অন্য কৃষকরা তাকে হাত নেড়ে অভিবাদন জানান।

আজ রবিবার (১৬ নভেম্বর) উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালী গ্রামের বিলের মধ্যে এক কৃষকের ধান কেটে দেন তিনি।

গণসংযোগে তার সঙ্গে থাকা কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলাউদ্দীন বলেন, বিএনপির মনোনীত প্রার্থী রওনকুল ইসলাম শ্রাবণ গণসংযোগে বেরিয়ে খতিয়াখালী গ্রামের বিলে কৃষক আশুতোষ দাসের ক্ষেতের পাকা ধান কেটে সহযোগিতা করেন। এসময় বিলের অন্যান্য কৃষকরা শ্রাবণের ধান কাটা দেখে প্রশংসা করেন।

কৃষক আশুতোষ দাস বলেন, আমি জমিতে ধান কাটতেছিলাম। এসময় বিএনপির মনোনীত প্রার্থী রওনকুল ইসলাম শ্রাবণ এসে আমার ধান কেটে দিয়েছে। এতে আমি অনেক খুশি হয়েছি। নির্বাচনে সে যেন ভালো করে এজন্য দোয়া করি। গণসংযোগকালে তার সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

গণসংযোগকালে কৃষকের ধান কেটে দিলেন বিএনপি প্রার্থী রওনক

আপডেট সময় ০৫:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫