ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল নেতানিয়াহুকে ‘স্বাগত নয়’, গ্রেফতার চান মামদানি অবশেষে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন মোদি প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির আজও যন্তর মন্তরে জনস্রোত, বিদেশেও ছড়াচ্ছে আন্দোলন বার্গার খেয়েই পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি আবারও মুখোমুখি হচ্ছে স্পেন-আর্জেন্টিনা, কবে কখন শুরু ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুল

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

এবার ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভার সোতাশী মমিন মার্কেট এলাকায় অবস্থিত তার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ঢাকা কবি কাজী নজরুল কলেজ ছাত্রদল নেতা।

অভিযানকালে তার হেফাজত থেকে ৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আটক শামীম বিন ইসমাইলকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মাঝে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

আপডেট সময় ০২:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫