ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

এবার মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের বড় একটি অংশ কল্পকাহিনী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‍্যালি শেষে এসব কথা বলেন তিনি। আমির হামজা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ভুল ইতিহাস প্রচার করা হয়েছে। জামায়াতে ইসলামী কখনোই যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়লে প্রকৃত সত্য জানা যায়। এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি বলেন তিনি।

তিনি আরও বলেন, আজকের এই বিজয় র‍্যালির উদ্দেশ্য হলো আমরা যে দেশের স্বাধীনতার পক্ষে, তা স্পষ্ট করা। ভারতের আগ্রাসনের বিরোধিতা করায় আমাদের দীর্ঘদিন ধরে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা আগামীর বাংলাদেশকে ভারতের তাবেদারিত্ব থেকে মুক্ত করে একটি স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এই দেশে যারা জন্ম নেবে, তারাই সম্মানিত নাগরিক। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

এ সময় বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা

আপডেট সময় ০২:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫