ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসরে শিরোপা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল ব্রাজিল-আর্জেন্টিনার বিদায় নকআউটেই? আলোচনায় ভবিষ্যদ্বাণী আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে কথা বলতে সাদিক কায়েম কত টাকা পেয়েছেন জাপানের কাছেই ব্রাজিলের হার দেখছেন সেই গবেষক প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে কড়া জবাব চীনের মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স এন্ড স্পোর্টস সার্জারী বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডা. আব্দুল্লাহ আল রাফি জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ইংশাআল্লাহ ভবিষ্যতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। তবে দ্রুত তার সুস্থ হওয়ার আশা রাখা কোনো বাস্তবসম্মত বিষয় নয়। কেউ যদি এমন আশা রাখে, তা “এক ধরনের বোকামি বা পাগলামো” হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ডা. রাফি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় হাদির শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য শেয়ার করেন। তিনি বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ অত্যন্ত উন্নত প্রযুক্তিতে সজ্জিত। এখানে একটি বিশেষ ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউট (এনএনআই) রয়েছে, যেখানে রোবোটিক সার্জারিসহ সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করা হয়।

হাদির মাথার ভেতরে বুলেটের একটি অংশ থাকা কারণে, তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা অপারেটিভ এমআরআই করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের সার্জারি বাংলাদেশ বা আশপাশের কোনো দেশে সম্ভব নয়। তাই এটি তার পরিবারের সঠিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ডা. রাফি।

তিনি আরও বলেন, হাদির জিসিএস-থ্রি অবস্থার কারণে দ্রুত সুস্থ হওয়া সম্ভব নয়। উদাহরণ দিয়ে তিনি জানান, সম্প্রতি হাসপাতালে আসা এক হেড ইনজুরি রোগীর অবস্থাও অত্যন্ত খারাপ ছিল এবং তিন মাস আইসিইউতে থাকতেন। ফলে হাদিও যদি সুস্থ হন, তার দীর্ঘ সময় আইসিইউতে থাকা প্রয়োজন হবে এবং পুনরুদ্ধারকালে নানা জটিলতার সম্মুখীন হতে পারেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসরে শিরোপা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

আপডেট সময় ১১:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫