ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, নেতাকর্মীদের বিমানবন্দরে না যাওয়ার নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

চলতি মাসের আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে ভীড় জমাতে নিষেধ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান।

মঙ্গলবার, যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচিতে এই নির্দেশনা দেন তিনি। তিনি বলেন ‘দয়া করে আমি দেশে ফেরার দিন কেউ এয়ারপোর্টে এসে ভীড় জমাবেন না।’ তিনি আরো বলেন, যারা আমার অনুরোধ অমান্য করবেন এবং বিমানবন্দরে ভীড় জমাবেন, আমি ভেবে নিবো তারা প্রত্যেকেই স্বার্থন্বেসী এবং দলের প্রতি অশ্রদ্ধাশীল।

আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি। তাই আপনাদের কাছে বিদায় নিতে এসেছি। আপনারা স্লোগান না দিয়ে সবাই শান্ত হয়ে বসুন। আসুন আমরা কিছু মতবিনিময় করি’— যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এভাবেই কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। দেশে ফেরার আগে এটিই লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি বলে জানা গেছে। আয়োজকরা জানান, এ অনুষ্ঠানের মধ্য দিয়েই যুক্তরাজ্যের নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন তিনি। সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, নেতাকর্মীদের বিমানবন্দরে না যাওয়ার নির্দেশ

আপডেট সময় ০৯:১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫