ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি ‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক

সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

এবার সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল–কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথমদিন। যদিও প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। গত কয়েক বছর, অভিযোগ উঠেছে চাঁদ দেখা যাক আর না দেখা যাক সৌদি তাদের ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দিয়ে যাচ্ছে। খবর মিডল ইস্ট আইয়ের। গত বছরের ২৬ মার্চ সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছিল, গত কয়েক বছর সৌদি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা চাঁদ দেখার ব্যাপারে ‘মিথ্যা’ তথ্য দিচ্ছে। 

চলতি বছরের রমজান শুরুর তারিখ নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভিন্ন সিদ্ধান্তের জল্পনা তৈরি হয়েছে। আমিরাতের শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এসএএএসএসটি) জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন চাঁদ দেখা ‘বৈজ্ঞানিকভাবে অসম্ভব’। একই মত দিয়েছেন আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ। তার ভাষায়, ওই দিন চাঁদ দেখার দাবি উঠলে তা হবে ‘ভুল পর্যবেক্ষণ’। 

অন্যদিকে সৌদি আরবের ক্যালেন্ডার উম্ম আল–কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার কথা। অতীতে জ্যোতির্বিজ্ঞানীদের আপত্তি সত্ত্বেও সৌদি আরব চাঁদ দেখার ঘোষণা দিয়েছে–এমন নজির রয়েছে। ফলে এবারও সৌদি আরব বুধবার রমজান শুরুর ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের নিউ ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাদ আহমেদ বলেন, ‘১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য তো বটেই, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কোথাও চাঁদ দেখা সম্ভব নয়।’ তবুও সৌদি আরব ঘোষণা দিলে আমিরাত শেষ পর্যন্ত তাদের অনুসরণ করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওমান ইতোমধ্যে জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা সম্ভব নয়। কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে আমিরাত সৌদি সিদ্ধান্ত থেকে সরে এলে উপসাগরীয় অঞ্চলে বিভ্রান্তি তৈরি হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ

সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ

আপডেট সময় ১০:৫৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬