ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

আহ্বানে সাড়া না পেয়ে মিত্রদের হুমকি দিলেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

এবার ইরানের সঙ্গে যুদ্ধের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালি সচল করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলো এগিয়ে না এলে জোটটির ভবিষ্যৎখুব খারাপহবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালির অবরোধ তুলতে ইতোমধ্যেই সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই এবার ন্যাটো মিত্র দেশগুলোকে হুমকি দিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যানশিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যারা হরমুজ প্রণালির সুবিধাভোগী, তাদের সাহায্য করা উচিত। দেখা উচিত যাতে সেখানে খারাপ কিছু না হয়। যদি তাদের পক্ষ থেকে কোনো সাড়া না মেলে কিংবা নেতিবাচক জবাব আসে, তাহলে আমার মনে হয় ন্যাটোর ভবিষ্যতের জন্য তা খুব খারাপ হবে।

ট্রাম্প মনে করিয়ে দেন, চীন কিংবা ইউরোপের দেশগুলোই হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহের ওপর বেশি নির্ভরশীল। কিন্তু যুক্তরাষ্ট্র ততটা নয়। তার পরও ওই দেশগুলো হরমুজ প্রণালি সচল রাখতে কোনো ভূমিকা রাখছে না বলে ট্রাম্প অভিযোগ করেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে সহযোগিতার ধরন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মিত্ররা মাইনসুইপার (মাইন অপসারণকারী জাহাজ) দিয়ে সহায়তা করতে পারে।

ট্রাম্পের মতে, যারা এই প্রণালির সুবিধাভোগী তাদেরকেই এই জলপথ নিরাপদ রাখার দায়িত্ব নিতে হবে। ন্যাটো মিত্রদের সহায়তা করার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় মিত্রদের যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। এখন এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা আশা করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

আহ্বানে সাড়া না পেয়ে মিত্রদের হুমকি দিলেন ট্রাম্প

আপডেট সময় ১১:২৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬