ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ ইস্যুতে দক্ষিণ কোরিয়াকে ইরানের সতর্কবার্তা

ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার, নিহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

 ইরানের মিসাইল হামলায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের অন্যতম বৃহৎ তেল পরিশোধনাগার। সোমবার (১৬ জুন) রাতে ইরানের ছোড়া একাধিক মিসাইল হাইফা উপকূলে অবস্থিত এই পরিশোধনাগারে আঘাত হানে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে পরিশোধনাগারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ

মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে বাজান গ্রুপ জানিয়েছে, হামলায় তাদের পরিশোধনাগারের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে এবং তিনজন কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের তেলআবিব স্টক এক্সচেঞ্জ-এর কাছে পাঠানো বিবৃতিতে বলা হয়,
“পরিশোধনাগারের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রেও বড় ধরনের ক্ষতি হয়েছে। এর ফলে পরিশোধনাগার ও এর অধীনস্থ সব কোম্পানির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় চালু করার চেষ্টা করছি।”

উল্লেখ্য, হাইফা উপকূলে অবস্থিত এই পরিশোধনাগারটি দীর্ঘদিন ধরে সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত হলেও এবারই প্রথম সরাসরি বড় ধরনের হামলার শিকার হলো। এর আগে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই স্থাপনায় হামলার হুমকি দিলেও, বাস্তবে তা কখনও কার্যকর হয়নি।

বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে এ হামলা যুদ্ধের মাত্রা ও পরিধিকে আরও বিস্তৃত করলো। ইসরায়েলের কৌশলগত অবকাঠামোর ওপর এই হামলা মধ্যপ্রাচ্যের বিদ্যমান নিরাপত্তা ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার

ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার, নিহত ৩

আপডেট সময় ০৬:৩৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫