ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে ৩ শ্রেণির মানুষের ঠিকানা হবে জাহান্নাম ওমরাহ ভিসা নিয়ে সৌদিতে ভিক্ষাবৃত্তি, দেশে ফিরতেই ৩ নারীসহ আটক ৪  কিলোমিটার প্রতি ৪ টাকা ৫ পয়সা ভাড়া চান বাস মালিকরা সাত ডাকাতের সঙ্গে একই লড়লেন গৃহকর্তা, এক ডাকাত নিহত জনরোষের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?: ইরানি প্রেসিডেন্ট জনগণের কষ্টের কথা ভেবে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরাসহ ৩০ জন, বিকেলে দায়িত্ব বণ্টন দেশীয় কোম্পানির ট্যাংকারে পেট্রোল-অকটেন উপচে পড়ছে, নিচ্ছে না সরকার এস আলমের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরাতে চাকরিচ্যুতদের অবস্থান

খামেনিকে সাদ্দাম হোসেনের পরিণতির হুঁশিয়ারি: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি “ইসরায়েলি বেসামরিক জনগণের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ” চালিয়ে যান, তাহলে তার পরিণতি হতে পারে ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো—যিনি ২০০৩ সালের যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন হামলার পর ক্ষমতাচ্যুত হন এবং পরে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাটজ বলেন, “আমি ইরানি স্বৈরাচারী নেতাকে সতর্ক করছি—যদি তিনি যুদ্ধাপরাধ চালিয়ে যান ও ইসরায়েলি নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকেন, তাহলে তার পরিণতি হতে পারে পাশ্ববর্তী এক দেশের স্বৈরশাসকের মতো যিনি একই পথ অনুসরণ করেছিলেন।”

তিনি আরও বলেন, “আমরা আজও তেহরানে শাসকগোষ্ঠী ও সামরিক লক্ষ্যে হামলা অব্যাহত রাখব।” কাটজ আবারও তেহরানবাসীদের শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানান।

এদিকে ইরান সরকার জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত দেশটির বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে ৩ শ্রেণির মানুষের ঠিকানা হবে জাহান্নাম

খামেনিকে সাদ্দাম হোসেনের পরিণতির হুঁশিয়ারি: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫