ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা ভেনেজুয়েলার মতো ইরানের তেলও দখলে নিতে চান ট্রাম্প ছোট ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন ডিবি হারুন

জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

এবার জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রীবাহী একটি ফেরি ডুবে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৮৪ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল নতুন করে আরও লাশ উদ্ধার করেছে। জিম্বাবুয়ের জাতীয় পুলিশ রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সর্বশেষ চারটি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, দেশটিতে এ ধরনের দুর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। মঙ্গলবার অতিরিক্ত যাত্রী বহনকারী ফেরিটি জাম্বিয়ার সীমান্তের কাছে প্রবল বাতাসের সময় উলটে যায়। ফেরিটিতে ১৫৩ জন যাত্রী ছিলো বলে ধারণা করা হচ্ছে, তবে অনুমোদিত ধারণক্ষমতা ছিলো ৯০ জন। দুর্ঘটনার সময় ঠিক কতোজন যাত্রী ও নাবিক ফেরিতে ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এটি জিম্বাবুয়ের উত্তরের কারিবা শহর থেকে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের প্রত্যন্ত ও মৎস্যজীবী সম্প্রদায়ের এলাকায় যাচ্ছিলো। শনিবার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনায় নিহত স্বজনদের শনাক্ত করতে স্থানীয় একটি হাসপাতালের বাইরে শত শত মানুষ অপেক্ষা করছেন। দুর্ঘটনায় অন্তত ১৮ শিশুও প্রাণ হারিয়েছে।

দুর্ঘটনার পর মঙ্গলবার জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া ঘটনাটিকেমর্মান্তিকহিসেবে বর্ণনা করে বলেন, এ দুর্ঘটনা পরিবহণ ব্যবস্থার গুরুতর কিছু ঘাটতি সামনে এনেছে, যেগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও ফেরিতে প্রকৃতপক্ষে কতোজন যাত্রী ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্র: আলজাজিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন

জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে 

আপডেট সময় ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬