ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়াচ্ছে জামায়াত: প্রতিমন্ত্রী ফরহাদ সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল যে রোগে মাঝে মাঝে অচেতন হয়ে যান সাহাবুদ্দিন স্পিকারের বাসভবনে জারি হলো ভিভিআইপি নিরাপত্তা ৫টা এক মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি: স্পিকার রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা, শরীরে ৪৩ সেলাই যুক্তরাজ্যে মা-মেয়েসহ ৩ ব্রিটিশ-বাংলাদেশির প্রাণ গেল সাগরে পদত্যাগপত্রে নিজের ৫ গুরুতর রোগ জানালেন রাষ্ট্রপতি

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, মা-বাবাকে হাতুড়ি পেটা করলো দুর্বৃত্তরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর মাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। হামলায় বাড়ির তিনটি মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, এসি ও অন্যান্য আসবাব ভেঙে ফেলা হয়। শনিবার রাত সাড়ে ১১টায় দুর্বৃত্তরা নগরীর মতিহার থানার কাজলা নতুন বৌবাজার এলাকায় বিপ্লবের বাড়ীতে এ হামলা চালায়। হামলার সময় ছাত্রলীগ নেতা বিপ্লবের বাবা হেলাল উদ্দিন (৬২) ও মা খালেদা বেগমকে (৫৩) হাতুড়িপেটা করা হয়। এতে তারা আহত হয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে শতাধিক মানুষ বাড়ির সামনে আসে। এ সময় মূল ফটকে তালা থাকায় সবাই ঢুকতে পারেনি। পরে ৩০ থেকে ৪০ জন প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা দোতলায় গিয়ে বিপ্লবকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে বাড়িতে তাণ্ডব চালায়। এ সময় তারা বিপ্লবের মা ও বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করে আহত করে। হামলাকারীরা নিচতলায় থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ি লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এই ঘটনার পর তাঁর পরিবার পুলিশকে (৯৯৯) জানালে রাতেই তিনজন টহল পুলিশের সদস্য বাড়িতে এসে পরিস্থিতি দেখেন। তারা বিপ্লবের মা খালেদা বেগম এবং বাবা হেলাল উদ্দীনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তবে তারা আতঙ্কে হাসপাতালে যেতে পারেননি।

এদিকে মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, তাদের হাসপাতালে যেতে বলেছি। প্রয়োজনে পুলিশি সহায়তা দেওয়া হবে। কিন্তু তারা তা নেননি। কারা হামলা চালিয়েছে– জানতে চাইলে ওসি আব্দুল মালেক বলেন, তার বিপক্ষ পার্টির লোকজনই হামলা করেছে। জামায়াত, না হয় বিএনপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তেল সংকটের গুজব ছড়াচ্ছে জামায়াত: প্রতিমন্ত্রী ফরহাদ

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, মা-বাবাকে হাতুড়ি পেটা করলো দুর্বৃত্তরা

আপডেট সময় ১১:২৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫