ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না: মির্জা আব্বাস মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া

ক্ষমতায় গেলে সব অপকর্মের কবর রচনা করব: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পঞ্চগড়-১ আসনে আমরা জাতীয় সংসদে আগামীতে প্রতিনিধিত্ব করতে পারি, আমাদের এই পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ সব ধরনের অপকর্মের কবর রচনা করব। রবিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে এনসিপির দলীয় প্রতীক ‘শাপলাকলি’ নিয়ে লড়তে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

সারজিস বলেন, আমাদের পঞ্চগড়ের যে স্বাস্থ্যখাত এই স্বাস্থ্যখাতে হাসপাতাল ডাক্তার থেকে শুরু করে পঞ্চগড়ের যে প্রয়োজনীয় একটি অতি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ সেটি আগামী পাঁচ বছরের মধ্যে যত দ্রুতভাবে বাস্তবায়ন করা যায়, সেটি হবে এনসিপির সবচেয়ে বড়ো একটি অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমরা পঞ্চগড়ের মানুষের কাছে আমাদের পক্ষ থেকে-এনসিপির পক্ষ থেকে এইটুকু কমিটমেন্ট করতে চাই, আমাদের পঞ্চগড়ের যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি আমাদের লাগবে না। রক্তের বিনিময় হোক, জীবনের বিনিময় হোক, আর লড়াইয়ের বিনিময় হোক; আজ থেকে আগামীতে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন, তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব।

তিনি বলেন, আজকে আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় এবং স্মৃতিময় দিন। আমি মনোনয়ন আবেদনপত্রটি সংগ্রহ করেছি। আমার জন্মভূমি যেখানে, যেখানে আমার শৈশব-কৈশোরের বেড়ে ওঠা, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো যেই জায়গাটিকে কেন্দ্র করে, এখন পর্যন্ত আমাকে বড়ো করে তুলেছে, আমার সেই প্রিয় জন্মভূমি সেই জায়গা পঞ্চগড়-১ আসনকে কেন্দ্র করে আমি আমার আবেদনপত্র সংগ্রহ করেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না: মির্জা আব্বাস

ক্ষমতায় গেলে সব অপকর্মের কবর রচনা করব: সারজিস

আপডেট সময় ১১:২৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫