ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বিশ্বকাপের মাঝেই গাজায় প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পেরই অংশ, ঝুঁকি নেই: সেতুমন্ত্রী বিশ্বকাপ ইতিহাসের শেষ ষোলোতে নিয়মিত ব্রাজিল, নেই আর কোনো দল ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনাও

গোপালগঞ্জে শাটডাউন বাস্তবায়নে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

এবার শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুইপাশে অনেক যানবাহন আটকা পড়ে। অবরোধ কর্মসূচির এ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

স্থানীয়রা জানান, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু লোকজন সড়কের পাশে রাখা গাছের গুঁড়ি ফেলে ২০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দুপাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচলের স্বাভাবিক করে।

এদিকে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। তবে তারা অবরোধ কর্মসূচি সফল করতে পারেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার

গোপালগঞ্জে শাটডাউন বাস্তবায়নে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

আপডেট সময় ১২:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫