ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বিশ্বকাপের মাঝেই গাজায় প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পেরই অংশ, ঝুঁকি নেই: সেতুমন্ত্রী বিশ্বকাপ ইতিহাসের শেষ ষোলোতে নিয়মিত ব্রাজিল, নেই আর কোনো দল ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি আর্জেন্টিনাও গান্ধীর মূর্তির মুখ-হাত কালো কাপড়ে বাঁধা, উত্তপ্ত পশ্চিমবঙ্গ

কিশোরগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

এবার কিশোরগঞ্জের শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাতে ব্যাংকের নিচ তলায় আগুন দেয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পড়া এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করছে। তবে সাথে সাথে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শ্রীরামদী এলাকায় সড়কে বড় লিচু গাছ ফেলে রাস্তা আটকে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে কিশোরগঞ্জ -পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন জয়বাংলা স্লোগান দিয়ে শ্রীরামদী এলাকায় আসে। তারা সড়কের পাশে থাকা একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে ফেলে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণে কাজ শুরু করে। রাত তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগে রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ৯ টার দিকে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে একই সময়ে বাংলামটর এনসিপি কার্যালয়ের সামনে ও বাড্ডায় একটি বাসে অগ্নি সংযোগ করেছে দূর্বৃত্তরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ

কিশোরগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

আপডেট সময় ১২:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫