ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার এসপি বললেন–চাপ দিলে নাম প্রকাশ করে দেব মাটির নিচে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, লন্ডভন্ড ঘর প্রথম স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে ঘুমাতেন এমপি নজরুল, মরিয়ম ঘুমাতেন বেলকনিতে হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অন্যতম আসামি মিজানুর গ্রেপ্তার বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক

হাসনাতের হুমকিতে ‍অসমের মুখ্যমন্ত্রীর উদ্বেগ, উত্তর-পূর্বাঞ্চল নিয়ে ভারত চুপ থাকবে না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৮৫৯ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতার বিতর্কিত মন্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি মঙ্গলবার বলেছেন, বাংলাদেশের কিছু মানুষ বারবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে তাদের দেশের সঙ্গে যুক্ত করার যে কথা বলছে, তা “দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক”। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এমন বক্তব্যে ভারত মোটেই চুপ থাকবে না।

আলোচিত মন্তব্যটি করেছেন বাংলাদেশের সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র সিনিয়র নেতা হাসনাত আবদুল্লাহ। সোমবার তিনি দাবি করেন, যদি ভারত সরকার বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকা এর প্রতিশোধ নিতে পারে।

প্রতিশোধ হিসেবে তিনি বলেন, ভারত যেন তার উত্তর-পূর্ব রাজ্যগুলোকে “বিচ্ছিন্ন” করার উদ্যোগ নেয় এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থন দেওয়া উচিত। তিনি আরও বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে দুর্বল, কারণ এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে শুধু একটি সরু পথ (শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’) দিয়ে যুক্ত।

লুমডিংয়ে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন, গত এক বছর ধরেই বাংলাদেশ থেকে এমন বক্তব্য আসছে যে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত। মুখ্যমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন: “ভারত একটি অত্যন্ত বড় দেশ। ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমন চিন্তাভাবনা করতে পারে?”

তিনি বলেন, এমন ভাবনাটাই ভুল এবং বাংলাদেশের কিছু মানুষের মানসিকতা সঠিক নয়। এই ধরনের মনোভাবকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে হুঁশিয়ারি দেন, “তাদের শেখানো উচিত যে, এভাবে আচরণ চালিয়ে গেলে ভারত চুপ করে থাকবে না।” আসামের মুখ্যমন্ত্রীর এই কঠোর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, ভারত সরকার এই ধরনের উস্কানিমূলক দাবিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সূত্র: দ্য ‍উইক

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচন করলে এনসিপিকে ১ লাখ টাকা সংগ্রহ করে দেবেন রাশেদ খাঁন

হাসনাতের হুমকিতে ‍অসমের মুখ্যমন্ত্রীর উদ্বেগ, উত্তর-পূর্বাঞ্চল নিয়ে ভারত চুপ থাকবে না

আপডেট সময় ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫