যারা জামায়াত-শিবিরকে হাওয়া দিচ্ছে তওবা না করলে তাদেরকে মরা মাছির মত ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আমাদের সকলের মুরুব্বী আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী জামায়াত-শিবির ও তাদের দোসরদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন। আমাদের বক্তব্য‌ও তা ই। যতদিন পর্যন্ত তারা তওবা না করে সঠিক পথে ফিরে না আসবে। ততদিন পর্যন্ত তাদেরকে ক‌ওমি অঙ্গন ক্ষমা করবে না।