ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী কারাগারে অভিনেতা জাহের আলভী বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা নজরদারিতে: ইসরায়েলি রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!, অস্বস্তি ভারতের? সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

জামায়াত নেতার বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সাবেক এক জামায়াত নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। মো. আইনুদ্দিন সরকার নামের ওই নেতা মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আখতারুজ্জামান মিয়ার হাতে ধানের শীষের প্রতীক ও ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন মো. আইনুদ্দিন সরকার। তিনি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ২ নম্বর আন্ধারমূহা ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি ছিলেন।

চিরিরবন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. আইনুদ্দিন সরকার স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন।

বিএনপিতে যোগদানের বিষয়ে মো. আইনুদ্দিন সরকার বলেন, তিনি স্ব-ইচ্ছায় জামায়াতের সভাপতিসহ অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়েন উদ্দীন শাহ বলেন, মো. আইনুদ্দিন সরকার বিএনপিতে যোগদান করেছেন এবং দল তাকে স্বাগত জানিয়েছে।

অন্যদিকে, চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামীর আমির রাশেদুল ইসলাম বলেন, মো. আইনুদ্দিন সরকার আগে জামায়াতের সহযোগী সংগঠন চিরিরবন্দর উপজেলা পেশাজীবী ফোরামের (চিকিৎসক বিভাগ) সভাপতি ছিলেন। তবে সাংগঠনিক শৃঙ্খলা ও আকীদা অনুসরণে ব্যর্থতা এবং সংগঠনের নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তিনি নিজেই দায়িত্ব হস্তান্তর করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে জামায়াত বা এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা ছিল না। ৫ আগস্টের আগে তিনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছিলেন এবং গণঅভ্যুত্থানের পর বিএনপিতে যোগ দেন, যা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’

জামায়াত নেতার বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৬:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫