ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা আব্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা: সালাহউদ্দিন সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু, পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নতুন মন্ত্রিসভায় প্রায় ৪০ সদস্য, শেষ মুহূর্তে আলোচনায় যাদের নাম নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী বিকেল ৪টায় মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ

এই সরকার পালানো দরকার: বাংলাতেই বললেন মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির উন্নয়নমূলক রাজনীতির প্রতি দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ আস্থা রাখছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মালদায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই দাবি করেন। প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক মুম্বাইয়ের স্থানীয় সরকার নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ ও রেকর্ড বিজয়ই তার প্রমাণ।

তার দাবি অনুযায়ী, প্রথমবারের মতো বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। এ অভিজ্ঞতার আলোকে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পশ্চিমবঙ্গের ভোটাররাও এবার বিজেপিকেই ক্ষমতায় আনবে। উল্লেখ্য, আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে জনসভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন নরেন্দ্র মোদি। তিনি বাংলায় বলেন, ‘এই সরকার পালানো দরকার’—অর্থাৎ তৃণমূল সরকারকে পরিবর্তন করা জরুরি। ভারতের প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, তৃণমূল সরকার ‘নির্দয় ও নিষ্ঠুরভাবে’ জনগণের অর্থ লুট করছে এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। তিনি বলেন, তৃণমূলকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় এলে তবেই পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।

অনুপ্রবেশ ইস্যুতেও রাজ্য সরকারকে অভিযুক্ত করে মোদি বলেন, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। বিজেপি ক্ষমতায় এলে এই অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া প্রতিবেশী দেশগুলো থেকে আগত নির্যাতিত শরণার্থী—বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) তাদের সুরক্ষা নিশ্চিত করে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আমীর খসরু

এই সরকার পালানো দরকার: বাংলাতেই বললেন মোদি

আপডেট সময় ০৯:১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬