ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু

বিদেশিরা বাংলাদেশে পড়তে আসবে, আমরা যাবো না: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

এবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিএনপি সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাবে যে বিদেশিরা তাদের সন্তানদের বাংলাদেশে পড়তে পাঠাবে। বাংলাদেশ থেকে কেউ বিদেশে পড়তে যেতে আর উদগ্রীব থাকবে না।আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। আগামীর শিক্ষাব্যস্থা গোটা বিশ্বের কাছে দৃশ্যনীয় হবে। বিদেশিরা; আশপাশের দেশগুলোর সকলে তাদের সন্তানদের বাংলাদেশে পড়ানোর জন্য পাঠাতে চাইবেন। বাংলাদেশিরা তাদের সন্তানকে বিদেশে যেতে উদগ্রীব হবে না। এটাই আমাদের স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করবো।

তিনি বলেন, শিক্ষা প্রতিটি জায়গায়প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, ভোকেশনালসহ এমন কোনো জায়গা নেই যেখানে আবার নতুন করে গড়ে তোলার কোনো প্রয়োজনীয়তা নেই, সেগুলো আছে। অনেক সমস্যা আছে। সেই সমস্যা সমাধান নিয়ে আমরা কাজ শুরু করেছি। জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আমরা ওই স্বপ্ন বাস্তবায়ণ নিয়ে কাজ করছি। পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ ও ইতিহাসতুলে ধরার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একাধিক পর্যায়ের ইতিহাসবিদদের সম্পৃক্ত করে বই প্রস্তুত করা হবে। অতীতে কী ভুল হয়েছে, তা নিয়ে না পড়ে থেকে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেবো। আগামীতে যদি আমরা সঠিকভাবে কাজ করতে না পারি, তাহলে আমরাই আপনাদের কাঠগড়ায় থাকবো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

বিদেশিরা বাংলাদেশে পড়তে আসবে, আমরা যাবো না: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেট সময় ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬