ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

বিশ্ববাসীকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহতা নিয়ে বিশ্ববাসীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, এই যুদ্ধের বৈশ্বিক নেতিবাচক প্রভাবের তরঙ্গ কেবল শুরু হয়েছে এবং এর ফলাফল ধনীদরিদ্র, ধর্ম বা জাতি নির্বিশেষে প্রত্যেকের ওপর আঘাত হানবে। 

তিনি মনে করেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাষ্ট্র এই সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না।

নিজের এই বক্তব্যের সমর্থনে আরাগচি যুক্তরাষ্ট্রের জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগপত্রের একটি অনুলিপিও প্রকাশ করেন। মঙ্গলবার (১৭ মার্চ) জো কেন্ট তার পদ থেকে ইস্তফা দেন। পদত্যাগপত্রে কেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেন যে তিনি তার নৈতিক বিবেক থেকে ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো আসন্ন হুমকি ছিলো না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, বর্তমানে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যেই এই যুদ্ধকেঅন্যায্যহিসেবে আখ্যা দেওয়ার প্রবণতা বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও অনেক সদস্যের উচিত এই পথ অনুসরণ করে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়া। মূলত পশ্চিমা কর্মকর্তাদের আরও জোরালোভাবে এই সংঘাতের বিরোধিতা করার আহ্বান জানিয়ে আরাগচি তার বার্তাটি শেষ করেন।সূত্র: দ্য গার্ডিয়ান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

বিশ্ববাসীকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬