ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

আমাদের কাউকে লাগবে না, আমরাই ১ নম্বর, মিত্রদের সহায়তা না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

এবার মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র; কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি তারা। উল্টো গতকাল ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকার কাউকে লাগবে না, অন্য কারো সহায়তার প্রয়োজন নেই।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে। বর্তমানে ঐ জলপথে কার্যত অচলাবস্থা। ফলে তেলের দাম বাড়ছে। বিশ্ব বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর ট্রাম্প মিত্র দেশগুলোকে রণতরি পাঠানোর আহ্বান জানান; কিন্তু যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান ও ইতালিসহ বহু দেশ এই প্রস্তাবে সাড়া দেয়নি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস  জানান, মার্কিন অভিযান বিষয়ে ইউরোপকে আগাম কিছু জানানো হয়নি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন ছাড়াই এমন মোতায়েনে যেতে পারে না বার্লিন।

মিত্র দেশগুলোর সাড়া না পেয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের কারো দরকার নেই। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের সেনাও সবচেয়ে শক্তিশালী। তিনি আরো জানান, ‘অনেকটা পরীক্ষা করার উদ্দেশ্যেই মিত্রদের পাশে চাইছিলেনপ্রয়োজনে কে সাহায্য করবে তা যাচাই করতে।’ —সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

আমাদের কাউকে লাগবে না, আমরাই ১ নম্বর, মিত্রদের সহায়তা না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প

আপডেট সময় ০৩:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬