ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সি চালক নেবে দুবাই, মানতে হবে ৩ শর্ত বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, মানতে হবে যেসব শর্ত সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

যুদ্ধ শুরুর ঘোষণা খামেনির, ট্রাম্পের হুমকি-হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ১০৮৮ বার পড়া হয়েছে

টানা সংঘাত, পাল্টাপাল্টি হামলা ও বিস্ফোরণে বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইসরায়েলি হামলা শুরুর পর ইরানে প্রাণ হারিয়েছে অন্তত ৪৫০ জন। এ অবস্থায় সরাসরি অবস্থান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে, কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খামেনি লিখেছেন, “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।” ‘হায়দার’ নামটি ইসলামের চতুর্থ খলিফা ও শিয়া মুসলিমদের প্রথম ইমাম ইমাম আলী (রা.)-এর আরেক নাম। এ পোস্টের মাধ্যমে স্পষ্ট বার্তা দেন, ইরান এই সংঘাতে পুরোপুরি প্রবেশ করেছে।

খামেনি তার বার্তায় আরও বলেন, “আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনও দয়া দেখাব না।”

এর আগে মঙ্গলবারই একাধিক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পোস্টে তিনি বলেন, “আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু।” তবে তাৎক্ষণিক হামলা চালানোর ইঙ্গিত দিলেও ট্রাম্প জানান, “এখনই নয়।”

আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, “ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।” এরপরের একবার্তায় তিনি সরাসরি লিখেন, “আনকন্ডিশনাল সারেন্ডার!”

এই পাল্টাপাল্টি বার্তায় যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। সংঘাত থামার কোনো লক্ষণ না থাকায় উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

যুদ্ধ শুরুর ঘোষণা খামেনির, ট্রাম্পের হুমকি-হুঁশিয়ারি

আপডেট সময় ০৮:৫৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫