ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

এখন পর্যন্ত হামলা কেবল সতর্কতা, ইসরাইলের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

এবার ইসরাইলের বিরুদ্ধে এখন পর্যন্ত যে হামলা হয়েছে তা কেবল সতর্কতা। শিগগিরই তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক অভিযান চালানো হবে। এমন্ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর নবনিযুক্ত প্রধান মেজর জেনারেল সায়্যিদ আব্দুলরাহিম মুসাভি।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, শুক্রবার থেকে এখন পর্যন্ত পরিচালিত অভিযান ছিল প্রতিরোধমূলক সতর্কতা। প্রকৃত শাস্তিমূলক অভিযান শিগগিরই কার্যকর করা হবে। খবর প্রেসটিভি’র।

তিনি বলেন, ইহুদিবাদী সরকার ইরানের জনগণের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্করাও রয়েছেন। তার অভিযোগ, ইসরাইলি সরকার সকল স্বীকৃত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। গাজা ও লেবাননে প্রায় ৩০০ সাংবাদিককে হত্যার পর, সত্যের কণ্ঠস্বর স্তব্ধ করতে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর উপর বর্বর আক্রমণ শুরু করেছে।

এই শীর্ষ কমান্ডার হঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইতিহাস সাক্ষী, ইরানি জাতি কখনো কোনো আগ্রাসনের কাছে মাথা নত করেনি। বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে, ইহুদিবাদী সরকারকে তার অপরাধের জন্য মূল্য দিতে বাধ্য করবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রিয় স্বদেশী, বিজ্ঞানী এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের শাহাদাত, শাস্তিমূলক প্রতিশোধ গ্রহণে আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে।’ এ সময় শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দেন এই জেনাররেল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

এখন পর্যন্ত হামলা কেবল সতর্কতা, ইসরাইলের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় ১২:৩৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫