ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা

যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর শঙ্কা, ইংল্যান্ডের ঘাঁটি থেকে উড়াল দিলো জ্বালানি ট্যাংকারসহ ৪টি এফ-৩৫ যুদ্ধবিমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৬৯৫ বার পড়া হয়েছে

এবার ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই চারটি এফ-৩৫ যুদ্ধবিমান মার্কিন ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। বুধবার (১৮ জুন) ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে যুদ্ধবিমানগুলো উড়াল দেয়। ফলে ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাংকার বিমানও ছিল। এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করার সক্ষমতা থকা বি টু স্পিরিট বোম্বার বিমানও ভারত মহাসাগরের একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। ওই ঘাঁটি ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত।

এছাড়া গত তিনদিনে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে নিয়ে যাওয়া হয়েছে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে। তবে এসব বিমান ইরান-ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেয়া হয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে, বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সূত্র বলছে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সাথে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের বিভিন্ন হুমকি ধামকির কারণে যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানোর বিষয়টি একেবারে উড়িয়ে দেয়াও যাচ্ছে না।

এদিকে বুধবার ভোরেও ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ৫০টির বেশি যুদ্ধবিমান ব্যবহার করে হামলার দাবি করেছে ইসরায়েল। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালিয়েছে তারা।

এমন পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি জায়নিস্টদের সাথে সমঝোতা করবেন না বলে জানিয়েছেন। বরং, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি বলেছেন ‘যুদ্ধ শুরু হলো।’ ফলে ইরান সহজে পিছু হটবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তেল আবিবে বুধবার তারা হামলা চালিয়েছে। হামলায় হাইপারসনিক ফাতাহ-১ মিসাইল ব্যবহার করেছে তারা। হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে সতর্কতাও জারি করে আইআরজিসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা

যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর শঙ্কা, ইংল্যান্ডের ঘাঁটি থেকে উড়াল দিলো জ্বালানি ট্যাংকারসহ ৪টি এফ-৩৫ যুদ্ধবিমান

আপডেট সময় ০১:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫