ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি’ ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা

ইসরায়েলকে শাস্তির হুমকি দিয়ে ভাষণ শুরু করলেন ইরানের সর্বোচ্চ নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৯০৯ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণের শুরুতেই তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে।

খামেনি বলেছেন, চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি—কোনোটাই মেনে নেবে না ইরান। তিনি দৃঢ়ভাবে বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘ইরান চাপিয়ে দেওয়া যেকোনো যুদ্ধের মতোই চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে। এই জাতি কারও চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না।’

তিনি আরও বলেন, ‘যারা ইরান ও এর ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে যে ইরানিদের হুমকির ভাষায় কোনো উত্তর পাওয়া যায় না।’ খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘মার্কিনিদের জানা উচিত, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় পরিণতি বয়ে আনবে।’

ইরানের মেহের নিউজ অনুসারে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির টেলিভিশন ভাষণ এখন সম্প্রচারিত হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ভেতরে অতর্কিত হামলা চালায়। ওই দিনই সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল আয়াতুল্লাহ খামেনিকে। এরপর এটাই তার প্রথম প্রকাশ্য বক্তব্য। তীব্র উত্তেজনার এই সময়ে তার ভাষণকে ঘিরে দেশ-বিদেশে বাড়ছে আগ্রহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই প্রত্যাবর্তন চায় বিএনপি’

ইসরায়েলকে শাস্তির হুমকি দিয়ে ভাষণ শুরু করলেন ইরানের সর্বোচ্চ নেতা

আপডেট সময় ০৫:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫