ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

শুধু ফিলিস্তিনিদের বন্দি করা হয়েছে, এমন কারাগারগুলো বাইরে চারপাশে পরিখা বা খাল খনন করে তাতে কুমির ছাড়ার প্রকল্প নিয়েছে ইসরায়েলের সরকার। ইতোমধ্যে প্রকল্পের কাজ খানিকটা অগ্রসরও হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। ইসরায়েলের প্রচলিত আইনে এতদিন কুমিরকেসংরক্ষিত বন্যপ্রানীহিসেবে বিবেচনা করা হতো। এই ক্যাটাগরির আওতায় যেসব বন্যপ্রাণী পড়ে, সেগুলোকে সরকারি লাইসেন্সপ্রাপ্ত চিড়িয়াখানা ছাড়া অন্য কোথাও রাখার অনুমতি ছিল না।

তবে গতকাল ইসরায়েলের পরিবেশমন্ত্রী ইদিত সিলমান কুমিরকে ইসরায়েলেরসংরক্ষিত বন্যপ্রানীথেকে সরিয়ে দিয়েনিয়ন্ত্রিত বন্যপ্রাণীহিসেবে ক্যাটাগরিভুক্ত করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল সেভেন। এক বার্তায় ইসরায়েলের পরিবেশমন্ত্রী আরও বলেছেন, এখন থেকে চিড়িয়াখানার পাশাপাশি যে কোনো সরকারি সংস্থা বা দফতর তাদের ভবন অবকাঠামো কিংবা মালিকানাধীন জলাশয়ে কুমির রাখতে পারবেন।

ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতা ইতামার বেনগিভর ৬ মাস আগে ফিলিস্তিনি অধ্যুষিত ইসরায়েলি কারাগারগুলোর চারপাশে পরিখা খনন করে তাতে কুমির ছাড়ার প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করেছিলেন; কিন্তু সে সময় আইনি বাধ্যবাধকতা এবং ইসরায়েলি পরিবেশ আন্দোলনকর্মীরা ছিলেন এটি বাস্তবায়নের পক্ষে সবচেয়ে বড় বাধা।

ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে চ্যানেল সেভেনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কর্মকর্তারা মনে করেন, ফিলিস্তিনি অধ্যুষিত কারাগারগুলোর চারপাশে পরিখা খনন করে কুমির ছাড়া হলে একদিকে যেমন কারাগারের সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে প্রহরা বাবদ খরচও কমবে। সরকারে প্রাথমিক পরিকল্পনায় এক একটি অপরিণত কুমিরের জন্য ৮ হাজার ডলার এবং পরিণত কুমিরের জন্য ২০ হাজার ডলার বাজেট ধরা হয়েছে। বর্তমানে ইসরায়েলের ফিলিস্তিনি অধ্যুষিত কারাগারগুলোতে বন্দি আছেন প্রায় ৯ হাজার ৫০০ জন ফিলিস্তিনি। এই কয়েদিদের মধ্যে শিশু এবং নারীরাও আছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

আপডেট সময় ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬