ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের হামলায় কুয়েতে বিমানবন্দর বন্ধ, বিদ্যুৎকেন্দ্র-পানি শোধনাগারে আগুন ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমিরবেষ্টিত কারাগার’ পরিকল্পনা, আইনি প্রক্রিয়া শুরু ইসরায়েলে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা বন্ধের নির্দেশ হরমুজে ইরানের মাইন পাতা এলাকায় দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ হাসিনাকে ফেরানোর অনুরোধ নিয়ে যা বললেন জয়সওয়াল মেসির সাফল্যের পেছনে রোকুজ্জো,বললেন শাকিরা স্পেন-আর্জেন্টিনা ফাইনালে হাফটাইম ১৭ মিনিট, আনুষ্ঠানিক ঘোষণা ফিফার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, এমবাপ্পের চোখ গোল্ডেন বুটে আমরা কী অর্জন করেছি তা ভাবলে চোখে পানি চলে আসে: এমি মার্তিনেজ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রে মানায় না: নাসীরুদ্দীন

হাসিনাকে ফেরানোর অনুরোধ নিয়ে যা বললেন জয়সওয়াল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়, বরং বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ তারা পেয়েছেন। বর্তমানে বিদ্যমান আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসারে সেই অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের একটি আলোচিত হত্যা মামলায় ভারতের হেফাজতে থাকা অন্য কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য ঢাকার পক্ষ থেকে আর কোনো অনুরোধ এসেছে কি না। জবাবে জয়সওয়াল বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছেন না। এ বিষয়ে যাচাই করে দেখতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও স্পষ্ট করেছে, বিদেশি কোনো রাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধ এলে তা বিদ্যমান আইন, দ্বিপক্ষীয় চুক্তি এবং বিচারিক প্রক্রিয়া অনুসারেই মূল্যায়ন করা হয়।

শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের অনুরোধের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের হামলায় কুয়েতে বিমানবন্দর বন্ধ, বিদ্যুৎকেন্দ্র-পানি শোধনাগারে আগুন

হাসিনাকে ফেরানোর অনুরোধ নিয়ে যা বললেন জয়সওয়াল

আপডেট সময় ০২:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬