ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে ব্যবসায়িক ও ভূরাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে সরকার ট্রাফিক সিগনালের মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই চান প্রধানমন্ত্রী পরিসংখ্যান বলছে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ চান ট্রাম্প মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম মার্কিন আশ্রয়দাতাদের প্রস্তুত থাকতে বললো ইরান সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ হাসিনাকে দিয়ে এক ঢিলে বহু পাখি মারার অঙ্ক কষছে দিল্লি

ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমিরবেষ্টিত কারাগার’ পরিকল্পনা, আইনি প্রক্রিয়া শুরু ইসরায়েলে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কারাগারের চারপাশে কুমিরভর্তি পরিখা তৈরির বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল। দেশটির উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের প্রস্তাবিত এই পরিকল্পনা ইতোমধ্যেই দেশজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান এক আদেশে কুমিরকে ‘ব্যবস্থাপিত (ম্যানেজড) বন্যপ্রাণি’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। এর ফলে ইসরায়েল প্রিজন সার্ভিসসহ বিভিন্ন সরকারি সংস্থা নির্দিষ্ট শর্তে কুমির রাখার আইনি অনুমতি পাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবায়নের পথে থাকা অন্যতম বড় আইনি বাধা দূর হয়েছে। এর আগে কুমির সংরক্ষিত বন্যপ্রাণি হওয়ায় শুধুমাত্র অনুমোদিত চিড়িয়াখানায় এগুলো রাখা যেত।

প্রায় ছয় মাস আগে বেন-গভির একটি উচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণের প্রস্তাব দেন, যার চারপাশে কুমিরভর্তি জলপথ থাকবে। তার দাবি, এতে ফিলিস্তিনি বন্দিদের পালানোর সুযোগ থাকবে না।

হিব্রু সম্প্রচারমাধ্যমের তথ্যমতে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কুমিরভর্তি পরিখা কারাগারের নিরাপত্তা আরও জোরদার করবে এবং নিরাপত্তা ব্যয়ও কমিয়ে আনবে। তাদের তথ্য অনুযায়ী, একটি অল্পবয়সী কুমিরের দাম প্রায় ৮ হাজার মার্কিন ডলার এবং একটি পূর্ণবয়স্ক কুমিরের দাম ২০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

তবে পরিকল্পনাটি সম্পর্কে কিংবা কোথায় এটি বাস্তবায়ন করা হবে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল প্রিজন সার্ভিস।

বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিও আছেন।

এদিকে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব বন্দিকে ধর্ষণ, অনাহারে রাখা, নির্যাতন এবং প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের দাবি, এসব কারণে ইতোমধ্যে কয়েক ডজন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে।

সূত্র: হিব্রু গণমাধ্যম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমিরবেষ্টিত কারাগার’ পরিকল্পনা, আইনি প্রক্রিয়া শুরু ইসরায়েলে

আপডেট সময় ০৩:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬