ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে ফাইনালের আগে আর্জেন্টিনা নয়, স্পেন কোচের চিন্তা হেলিকপ্টার সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে ব্যবসায়িক ও ভূরাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে সরকার ট্রাফিক সিগনালের মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই চান প্রধানমন্ত্রী পরিসংখ্যান বলছে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ চান ট্রাম্প মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম মার্কিন আশ্রয়দাতাদের প্রস্তুত থাকতে বললো ইরান

সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের রাজনীতিতে আসছে বড় পরিবর্তন। লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

আলজাজিরা জানিয়েছে, আগামী সোমবার বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন অ্যান্ডি বার্নহ্যামকে। সেই আমন্ত্রণ গ্রহণের মধ্য দিয়েই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন তিনি এবং নতুন মন্ত্রিসভা নিয়ে শুরু হবে তার সরকারের পথচলা।

দলীয় নেতৃত্ব নিশ্চিত হওয়ার পর বার্নহ্যাম বলেছেন, তিনি দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। তার নেতৃত্বে লেবার পার্টিকে আবারও শ্রমজীবী মানুষের দল হিসেবে গড়ে তোলাই হবে প্রধান লক্ষ্য। জনসেবা, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক বৈষম্য কমানোকে তিনি সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন।

প্রায় এক দশক ধরে গ্রেটার ম্যানচেস্টরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বার্নহ্যাম দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার জন্য ‘কিং অব দ্য নর্থ’ নামেও পরিচিত। ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন এবং স্বাস্থ্য ও সংস্কৃতিসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

দলীয় নেতৃত্বের লড়াইয়ে আগের দুইবার ব্যর্থ হলেও, তৃতীয় চেষ্টায় সফল হয়ে এখন যুক্তরাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক দায়িত্ব গ্রহণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে

সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

আপডেট সময় ০৩:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬