ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়: কৃষিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

দেশে সারে কোনো সংকট নেই এবং বাজারে সবজির দামও বেশি নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে সারে কোনো রকম কোনো সংকট নেই। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সার আছে। গত বছরের চেয়েও বেশি সার আছে। সারের সংকট পরিকল্পিত ষড়যন্ত্র।’ 

লক্ষ্য অনুযায়ী প্রতি মাসে সাড়ে ৩ থেকে ৪ লাখ কৃষক কার্ড দেওয়া হবে বলে জানান মন্ত্রী।  পেঁয়াজ নিয়ে মন্ত্রী বলেনএ বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আগে সমস্যা ছিল পেঁয়াজ নষ্ট হয়ে যেতো। এখন ৬ মাস পর্যন্ত স্টোরেজ করা সম্ভব হচ্ছে। আগামীতে ৩ লাখ টন পেঁয়াজ স্টোরেজ করা সম্ভব হবে।

গত ৬ মাসে টার্গেট ২৫ লাখের মধ্যে ২৪ লাখ ১৮ হাজারের বেশি গাছ রোপণ করা সম্ভব হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। আমিন উর রশিদ বলেন, ‘কৃষি প্রধান দেশ হিসেবে আগামী দিনে সরকারের মূল টার্গেট কোনো কৃষি পণ্য যেন আমদানি করতে না হয়। সে লক্ষ্যে সব কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে কাজ চলছে। পাশাপাশি স্টোরেজ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আগামী বছর থেকে ব্রি ১১৮ নামে নতুন জাতের ধানের চাষ শুরু হবে। হাওর অঞ্চলে ১০১৫ দিন আগেই এই ধানের চারা রোপণ করা সম্ভব হবে।তিনি আরও বলেন, ‘কৃষকের ধানের উৎপাদন খরচ বেশি হয়। সেচের জন্য দেশের সব পাম্প সৌর বিদ্যুতের মাধ্যমে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৬০/৬২ হাজার পাম্প সৌর বিদ্যুতে পরিচালিত করার প্রস্তুতি নিয়েছি।’ 

বাজার নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আমি প্রত্যেক দিন বাজারে যাই। বৃষ্টির দিনে সবজি উৎপাদন করা সহজ নয়। উৎপাদন খরচও বেশি হয়।’  এ সময় মন্ত্রী বর্তমানে বাজারে সবজির দাম বেশি নয় বলেনও মন্তব্য করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৪:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬