জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনি বৃদ্ধার হৃদয়গ্রাহী ভিডিও আরব বিশ্বজুড়ে হাজারো মানুষের মন কেড়েছে। আদর করে উম্মে ইব্রাহিম নামে পরিচিত এই নারীকে ভিডিওতে দেখা যায়, শান্ত ও ধীর পদক্ষেপে মসজিদের আঙিনা অতিক্রম করছেন। বহু বছর ধরে নিয়মিত নামাজ পড়তে আসা মুসল্লিদের কাছে তিনি এক পরিচিত মুখ।
প্রায় ৭০ বছর ধরে প্রতিদিন আল-আকসায় নামাজ আদায় করে আসছেন উম্মে ইব্রাহিম। বয়স, শারীরিক দুর্বলতা কিংবা পবিত্র স্থানে পৌঁছানোর দীর্ঘ ও কঠিন যাত্রাপথ—কোন কিছুই তাঁর অটল সংকল্পকে নড়াতে পারেনি। এই নিষ্ঠা তাঁকে নামাজিদের ভালোবাসার মানুষে পরিণত করেছে, এক জীবন্ত প্রতীক করেছেন অটল বিশ্বাস ও স্থিরতার।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, নির্মল হাসি মুখে উম্মে ইব্রাহিম যেন নিজের ঘর তদারকি করছেন—ঠিক সেই মমতায় তিনি মসজিদের প্রতিটি কোণে নজর বুলিয়ে যাচ্ছেন। দর্শকরা মুহূর্তটিকে বর্ণনা করেছেন গভীরভাবে আবেগপূর্ণ হিসেবে, যা প্রকাশ করে তাঁর আল-আকসার প্রতি আজীবনের আধ্যাত্মিক বন্ধন ও অনন্য ভক্তি।

