ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

হাসিনার ফাঁসির রায়ে আল্লাহর ন্যায়ের বিজয় হয়েছে: এটিএম আজহারুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

এবার রংপুর–২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির রায়কে আল্লাহর পক্ষ থেকে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করে শুকরিয়া জ্ঞাপন করেছেন।

গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাতে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাবাড়ি এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ শুকরিয়া আদায় করেন। পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বক্তৃতাকালে এটিএম আজহারুল ইসলাম বলেন, বিনা অপরাধে ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল। অথচ আজ তারই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, দেশের মানুষ ন্যায় ও নীতির পক্ষে ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের অগ্রযাত্রা থামাতে পারে না। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই তার রাজনীতির মূল শক্তি বলেও উল্লেখ করেন তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত আগের চেয়ে আরও দৃঢ় ভূমিকা পালন করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

হাসিনার ফাঁসির রায়ে আল্লাহর ন্যায়ের বিজয় হয়েছে: এটিএম আজহারুল

আপডেট সময় ১১:০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫