ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

বিএনপির ফাঁকা রাখা আসনে এনসিপির মনোনয়ন নিলেন আল আমিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন। গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের হাত থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র-যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঅঞ্চল) সারজিস আলম। মনোনয়ন পত্র গ্রহণের পরপরেই কার্যালয়ে অবস্থান করা নারায়ণগঞ্জ এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয় মুখরিত করে তোলেন।

মনোনয়ন পত্র সংগ্রহের পর আবদুল্লাহ আল আমিন বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই আমরা জারি রেখেছি। বুলেটের সামনে দাঁড়িয়ে হাসিনা সরকারের পতন করেছি আমরা। আজ সেই হাসিনার ফাঁসির রায় ঘোষণার পেছনে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম জারি ছিল। সেই ঐতিহাসিক দিনে গণতন্ত্রের লড়াইয়ে অংশ নিতে আজ আমি দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ৪ আসনে দীর্ঘদিন আওয়ামী লীগের কুখ্যাত গডফাদার শামীম ওসমান জোরপূর্বক এমপি পদে বিনা ভোটে জগদ্দল পাথরের মত বসে ছিল। মানুষের ন্যূনতম সেবা নিশ্চিত না করে এই ফতুল্লার লাখ লাখ মানুষকে কষ্ট দিয়েছে। পরিকল্পিতভাবে পুরো ফতুল্লাকে বসবাসের অযোগ্য করে তুলেছিলো শামীম ওসমান। সেই অঞ্চলে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রদান করেনি। এই আসনটিতে বিএনপির শরিক দলের জন্য ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মনির হোসেন কাসেমীও আলোচনায় রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

বিএনপির ফাঁকা রাখা আসনে এনসিপির মনোনয়ন নিলেন আল আমিন

আপডেট সময় ১১:১৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫